ঢাকা, রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

ইসরায়েলের আরও একটি ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করল সিরিয়া

ads

মধ্যপ্রাচ্যের ইহুদিবাদী দখলদার রাষ্ট্র ইসরায়েলের আরও একটি ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করেছে সিরিয়ার সামরিক বাহিনী। রবিবার (১৪ ফেব্রুয়ারি) দিবাগত রাতে রাজধানী দামেস্কের পশ্চিমে ইহুদি সেনারা হামলাটি চালিয়েছিল।


সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানায়, সোমবার (১৫ ফেব্রুয়ারি) শুরুর দিকে কয়েক ঘণ্টা ধরে ইসরায়েলি বাহিনী আগ্রাসন চালায় এবং সিরিয়ার সামরিক বাহিনী তাদের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে আকাশেই ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ধ্বংস করে। যদিও ইসরায়েলি হামলায় সিরিয়ার পক্ষে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা সে সম্পর্কে বিস্তারিত কিছু বলেনি বার্তা সংস্থাটি।


২০১১ সালে সিরিয়ার বর্তমান সংকট শুরুর পর থেকে ইহুদিবাদী ইসরায়েল মাঝে মধ্যেই আরব দেশটির ওপর আগ্রাসন চালিয়ে আসছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে সিরিয়ার হামা ও কুনেইত্রা প্রদেশসহ বিভিন্ন এলাকায় ইহুদিবাদী ইসরায়েল আগ্রাসন চালিয়েছে।


সিরিয়ায় যে উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দীর্ঘদিন ধরে সহিংসতা চালিয়ে আসছে তাদের বিরুদ্ধে চূড়ান্ত সাফল্যের পথে রয়েছে সরকারি সেনা ও মিত্র যোদ্ধারা।


এমন অবস্থায় সন্ত্রাসীদের মনে চাঙ্গাভাব ধরে রাখার জন্য এবং সিরিয়ার সরকারের অবস্থান দুর্বল করতে ইহুদিবাদী ইসরায়েল এসব আগ্রাসন চালিয়ে আসছে বলে পর্যবেক্ষক মহল মনে করে।

ads
ads
ads

Our Facebook Page